1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এ সময় বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটে নয়াদিল্লিসহ উত্তর ভারতের বেশ কিছু এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীর ছিল ভূকম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। কয়েক সেকেন্ডের এই কম্পনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল।

এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে, সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com