1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে শিরোপা জিতল ব্রাজিল

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
স্পোর্টস ডেস্ক : চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ছিল ১০ করে। ফলে শেষ ম্যাচ দিয়েই শিরোপা নির্ধারণের অপেক্ষায় ছিল দুই দল। সেখানে আর্জেন্টিনাকে পেছনে ফেলে আবারও দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ব্রাজিল। শেষ ম্যাচ চিলিকে ৩-০ গোলে হারানোয় আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে করতে হতো ৪ গোল।

এচেভেরির দল জয় তো পায়নি, উল্টো ৩-২ গোলে হেরেছে। আর তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিলকে অনেকেই সম্ভাব্য শিরোপাজয়ী দলের তালিকা থেকে বাদ দিয়েছিল। বিপরীতে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখেছিল অনেকেই।কিন্তু সেই আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে শিরোপা জিতেছে ব্রাজিলই। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ১৩তমবার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক টুর্নামেন্টটির ট্রফি জিতল সেলেসাওরা।

ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে রবিবার রাতে ব্রাজিল মুখোমুখি হয় চিলির। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত কোনো গোল না হলেও পরের শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস গোল করলে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে।

এই জয়ের ফলে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি ‍(‍+৪) গোলেও এগিয়ে থাকে ব্রাজিল। শিরোপা জয়ের জন্য প্যারাগয়েকে ৪-০ গোলে হারানো লাগত আর্জেন্টিনাকে। কিন্তু এমন কঠিন সমীকরণে একই মাঠে খেলতে নেমে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে। এই অবস্থায় আর্জেন্টিনার শিরোপা জেতার আশা একরকম শেষই হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচই হেরে গেছে আর্জেন্টিনা। ৩ পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা নিশ্চিত করে ব্রাজিল। 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com