1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

বিপিএলে টিকিট বিক্রির রেকর্ড আয়, ভাগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরাও

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

টিকিট বিক্রির অর্থ থেকে প্রায় ৫০ লাখ টাকা করে রাজস্ব পাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্জাইজিরা। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিসিবির পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে।

জানা গেছে, রাজস্বের একটি অংশ পাওয়ার দাবি দীর্ঘদিন ধরে করে আসছে ফ্র্যাঞ্জাইজিরা। অবশেষে ফারুক আহমেদের বোর্ড প্রথমবারের মতো এই দাবি পূরণ করতে যাচ্ছে। টিকিট বিক্রি থেকে এবার রেকর্ড আয় হওয়ায় বিসিবির এই সিদ্ধান্ত নিতে পারে।

বিপিএলে আগের দশ আসরে টিকিট বিক্রি হয়েছিল ১৫ কোটি টাকার মতো। এবার এক আসরেই বিক্রি হয়েছে ১৩ কোটি ২৫ লাখ টাকা। এই টিকিট বিক্রির টাকা থেকে ভালো পরিমাণ অর্থ তাদের দেবে বোর্ড। বিসিবি সভাপতি ফারুক আহমেদ অঙ্কটা নিশ্চিত করেননি।

গত আসরগুলোতে টিকিট বিক্রি হয়েছে ১৫ কোটি ২৫ লাখ টাকা মাত্র। তৃতীয় ও চতুর্থ আসরে ১.৪০ কোটি, পঞ্চম আসরে ১.৬০ কোটি, ষষ্ঠ আসরে ১.৬৫ কোটি, সপ্তম আসরে ১.৭০ কোটি, অষ্টম আসরে ০.১৩ কোটি, নবম আসর, ৩.৩৬ কোটি এবং দশম আসরে ৪.৩৬ কোটি টাকা মাত্র।

বিপিএলের টিকিট বিক্রির সাফল্য নিয়ে কাল বিসিবি সভাপতি বলেন, ‘ফ্র্যাঞ্জাইজিদের দাবি ছিল রেভিনিউ শেয়ারিংয়ের। টিকিট বিক্রি থেকে যে অর্থ আয় হয়েছে, তা থেকে বড় একটি অংশ দলগুলোকে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা প্রাইজ মানি ৭৫ ভাগ বাড়িয়ে দিয়েছি। সব মিলে ভালো একটি টুর্নামেন্ট হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com