1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

খোঁজ মিলেছে হিমির নানার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিনোদন ডেস্ক : অবশেষে খুঁজে পাওয়া পেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা রহমত উল্লাহ খানকে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শহরের একটি বাজারে তার খোঁজ পাওয়া যায়।

এ বিষয়ে হিমি জানান, মুন্সীগঞ্জ শহরের দিকে একটা বাজারে তার নানাকে দেখতে পায় সেখানকারই একজন। তিনি ফেসবুকের মাধ্যমে নিখোঁজের খবরটি দেখেছিলেন এরপর তার নানাকে চিনে উনার বাসায় নিয়ে যান।

এরপর ওই ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করলে সোমবার রাত ১১টার দিকে অভিনেত্রীর পরিবার গিয়ে তার নানাকে সেখান থেকে নিয়ে আসেন।

এর আগে সোমবার সকাল থেকে হিমির নানাকে খুঁজে পাওয়া না গেলে অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে একটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে পোস্ট শেয়ার করেন। পুরো দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তবে ফেসবুকে নিখোঁজ খবরটি দেখার পর সর্বস্তরের মানুষ সেটি শেয়ার করেন, যার কারণে অভিনেত্রী তার নানাকে সহজেই খুঁজে পেয়েছেন বলে জানান হিমি। এর জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com