1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

সামিউল হক স্পোর্টস একাডেমির উদ্যোগে ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মানের ফুটবলার তৈরির লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণের আয়োজন করে সামিউল হক স্পোর্টস একাডেমী। প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার আমিন রানা।

সামিউল হক স্পোর্টস একাডেমীর চেয়ারম্যান সামিউল হকের সভাপতিত্বে এসময় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিকেএসপি ফুটবলার ও বিকেএসপি ফুটবল এসোসিয়েশনের স্বাস্থ্য সম্পাদক শিবলী সাদিক বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ফুটবলার এম এ হাকাম হীরা, অসীম দত্ত হাবুল, আব্দুল মান্নান সোহেল, সামিউল হক স্পোর্টস একাডেমীর প্রধান প্রশিক্ষক সাধন বসাক।

সামিউল হক স্পোর্টস একাডেমীর এই প্রশিক্ষণে ১১ জন নারী ফুটবল প্রশিক্ষণার্থী এবং ৮৫ জন পুরুষ ফুটবল প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com