1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: দুই মানবপাচারকারী রিমান্ডে

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুন, ২০২০

ঢাকা: লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই মানবপাচারকারীর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ জুন) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মাহবুবুর রহমান ও সাহিদুর রহমান। এরা এজাহারনামীয় ৩৩ ও ৩৪ নম্বর আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মিজানুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে সাইফুল ইসলাম সুমন ও কামাল হোসেন রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে ওই দুজনকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা ও মানবপাচারের ঘটনায় ৩৮ জনকে আসামি করে মঙ্গলবার (২ জুন) রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন সিআইডির উপ-পরিদর্শক রাশেদ ফজল। এজাহারে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপোলিতে নেওয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে। পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা। তাদের মধ্যে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com