1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করলো বাংলাদেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়। এরপর তাওহিদ হৃদয়ের দুর্দান্ত এক সেঞ্চুরি। এতে ২২৮ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। তবে দলটার নাম ভারত। তাই জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। শুভমান গিলের সেঞ্চুরিতে ভারতের কাছে ৬ উইকেটে হেরে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখানে থেকে দলকে টেনে তোলেন জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়।

তাদের ব্যাটে ভর করে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ১১৪ বলে ৬৮ রান করেন জাকের। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন হৃদয়। করেন ১১৮ বলে ১০০ রান। ভারতের পক্ষে মোহাম্মদ শামি নেন ৫টি উইকেট।

২২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাদা-মাটা বোলিংয়ের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত ও গিল। তাতে ৮ ওভারেই দলীয় ফিফটি স্পর্শ করে ভারত।

তবে ইনিংসের দশম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দলীয় ৬৯ রানে ৩৬ বলে ৪১ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এরপর ক্রিজে আসা বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন গিল।

তবে দলীয় ১১২ রানে কোহলিকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। ৩৮ বলে ২২ রান করেন কোহলি। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। শ্রেয়াস আইয়ার ১৫ ও অক্ষর প্যাটেল ৮ রান করে আউট হন।

তবে ক্রিজে আসা লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন গিল। ১২৫ বলে সেঞ্চুরি তুলে নেন ভারতের এই ওপেনার। শেষ পর্যন্ত ২১ বলে হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ভারত। রাহুল ৪৭ বলে ৪১ ও গিল ১২৯ বলে ১০১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন ২টি উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com