1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

  • আপডেট টাইম :: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক : দেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। আসন্ন আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান।

আসন্ন ডিপিএলকে সামনে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। ক্রিকেটারদের দলে টানতে বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলবদল নিশ্চিত করতে ছবিও পাঠিয়েছেন সাকিব।

উল্লেখ, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি সাবেক এই অধিনায়ক। এমনকি সবশেষ বিপিএলেও খেলতে পারেননি তিনি। এছাড়া সাকিবের নামে রয়েছে হত্যা মামলা। তাই ডিপিএলে নাম লেখালেও শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com