1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

স্ত্রীসহ টিসিবির কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুন, ২০২০

অপরাধ ও দুর্নীতি ডেস্ক : সোয়া ১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রী জাহান আরার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. আলতাফ হোসেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ মে আলী আজম ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।  ওই বছরের ২৭ মে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন তারা।  সম্পদ বিবরণীতে আলী আজম খান স্থাবর ও অস্থাবরসহ মোট ২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকার সম্পদের তথ্য দাখিল করেন। এর মধ্যে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৬৩ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে দুদকের কাছে প্রতীয়মান হয়েছে।

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ও রেকর্ডপত্র দাখিল করায় দুদক আইন ২০০৪ এর ২৬(২), ২৭(১) ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করেছে দুদক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com