1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীর গার্মেন্ট শ্রমিক দম্পতি ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুন, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় সড়ক দুর্ঘটনায় নালিতাবাড়ীর পোষাক শ্রমিক দম্পতি আক্কাস আলী (৪৮) ও কুলেছা বেগম (৪২) নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় অপর একটি গাড়িকে পেছন দিকে থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা নালিতাবাড়ীর পোষাক শ্রমিক দম্পতি আক্কাস আলী (৪৮) ও কুলেছা বেগম (৪২) মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় অপর একটি গাড়ি এসে চাপা দিলে ঘটনাস্থলেই কুলেছা বেগম (৪২) নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নিহত কুলেছা বেগমের স্বামী আক্কাস আলীকেও মৃত ঘোষণা করেন। এসময় আহত অপর দম্পতি জসিম উদ্দিন (২৫) ও বৃষ্টিকে (১৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হতাহতরা নালিতাবাড়ি উপজেলার কেরেঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। তারা গাজীপুরের একটি পোষাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com