1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

শেরপুর : শেরপুরে গাঁজাসহ হাতেনাতে ধরা খাওয়া এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মানিক মিয়া (২৬) জেলা শহরের চাপাতলী মহল্লার হাসু ড্রাইভারের ছেলে। বুধবার (৩ জুন) দুপুরে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে সে ধরা পড়ে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ওই মাদকসেবী দীর্ঘদিন যাবত মাদক সেবন করে এলাকার যুবসমাজকে খারাপ পথে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চাপাতলী মহল্লায় অভিযান করে তাকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে প্রকাশ্যে আদালত বসিয়ে মাদক আইনে তাকে এক বছরের কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com