1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় আরো এক গৃহবধুর করোনা শনাক্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নতুন করে আবারও এক গৃহবধুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার তার রিপোর্ট পজেটিভি আসে। তিনি সম্প্রতি ঢাকা থেকে এসেছেন। সে বর্তমানে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার।
সূত্রমতে জানা গেছে, করোন সনাক্ত ওই গৃহবধুর বাড়ি টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে। তার বাড়ি লকডাউন করে দিয়েছে কলাপাড়া উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, কলাপড়ায় মোট আক্রান্তের সংখ্যা-৪জন। এর মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর তিনজন বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com