1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

ঢাকা নয়, সিলেট বিমানবন্দরে নামবেন হামজা চৌধুরী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবলের তারকা হামজা চৌধুরীকে ঘিরে এখন সবার আগ্রহ। ১৮ মার্চ হামজার বাংলাদেশে আসা অনেকটা চূড়ান্ত। তবে ঢাকা নয়, তার বাংলাদেশ অভিযান শুরু হতে পারে সিলেটের ওসমানী বিমানবন্দর দিয়ে।

হবিগঞ্জের পিতৃভূমিতে পরিবারসহ একটি দিন কাটানোর ইচ্ছা হামজার। বাফুফে সূত্রে জানা গেছে, সেই সফর চূড়ান্ত হলে পরিবারসহ সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন হামজা চৌধুরী। ১৮ মার্চ দিনব্যাপী তার হবিগঞ্জ সফরের সম্ভাবনা বেশি। নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে চলছে পর্যালোচনা। সে ক্ষেত্রে হবিগঞ্জ থেকে ঢাকা এসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন হামজা, ২০ মার্চ দলের সঙ্গে যাওয়ার কথা ভারতে।

এদিকে দেশে হামজাকে বরণে বর্ণাঢ্য পরিকল্পনা থাকলেও হাতে সময় কম থাকায় সেই আয়োজনের সম্ভাবনাও কম! যদিও সব নির্ভর করছে হবিগঞ্জ সফরের ওপর। তবে বাফুফে সূত্রের দাবি, হবিগঞ্জ সফরের সম্ভাবনা খুব বেশি, এখন সেটি বাস্তবায়নের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে শিলংয়ে ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com