1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিতে কুয়াকাটায় হোটেল মালিক-কর্মচারীদের কর্মশালা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় করোনা সংক্রমন এড়াতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে হোটেল-মোটেল মালিক ও কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্বাস্থ্য সুরক্ষা মেনে আগামী দিনে কিভাবে হোটেল-মোটেল খোলা রাখা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়।
শুক্রবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে হোটেল গ্রেভার ইনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামানের সোহেলের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, উপজেলা সহকারী ভ’মি কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, মোতালেব শরীফ। প্রশিক্ষণে ২ শতাধিক মোটেল মালিক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষন প্রদান করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহম্মেদ এবং ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ন সচিব) আবু তাহের মোহাম্মদ জাবের অনলাইন ভার্চুয়ালে সংযুক্ত থেকে প্রশিক্ষণ কর্মশালা মনিটরিং করেন। কর্মশালায় এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com