1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল

আম্ফানে কলাপাড়ার নিজামপুর বেড়িবাঁধ ধ্বংসের চূড়ান্ত পর্যায়

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুন, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে আবারো ব্যাপক ক্ষতির আশঙ্কা ও ভাঙনের মুখে কলাপাড়ায় নিজামপুর গ্রামের বেড়িবাঁধটি। মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধটি ক্ষত-বিক্ষত হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। অমাবস্যা-পূর্ণিমার কিংবা জোয়ারে আন্ধারমনিক নদীর খর স্রোত উত্তাল ঢেউ আছড়ে পরছে বাঁধের উপর। এতে প্রতিনিয়ত ভাঙছে এ বাঁধটি। প্রায় দুই কিলোমিটার জুড়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে পাঁচটি গ্রামের কয়েক হাজার কৃষক পুনরায় পানিবন্দিসহ আর্থিক ক্ষতির শংকায় রয়েছে বলে স্থানীয়রা জানান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে নিজামপুর গ্রামের পাউবো’র ৪৭/১ পোল্ডারের বেড়িবাঁধের বিভিন্ন অংশে ভাঙ্গন দেখা দেয়। এর পর ২০০৮ ঘূর্ণিঝড় নার্গিস, ২০০৯ আইলা, ২০১৩ মহাসেন, ২০১৫ কোমেন, ২০১৬ রোয়ানু, ২০১৭ মোরা, ২০১৯ ফণী ও বুলবুল এর তান্ডবে নিজামপুর বাঁধটি ক্ষতিগ্রস্থ হয়। বেশ কয়েকবার সংস্কারসহ তিনবার পূন:নির্মাণ হলেও সাগর মোহনা আন্ধারমানিক নদীর অস্বাভাবিক উচ্চতার জোয়ারে পানি ভাঙন কবলিত অংশ দিয়ে লোকালয়ে প্রবেশ করে। দফায় দফায় প্লাবিত হয় ওই ইউনিয়নের পুরান মহিপুর, ইউসুফপুর, নিজামপুর, কোমরপুর ও সুধিরপুর গ্রামের অন্তত তিন হাজার একর জমি। দীর্ঘ ১২ বছরে কাঙ্খিত ফসল পায়নি কৃষকরা। এছাড়া বন্ধ হয়ে যায় বাঁধ সংশ্লিষ্ট একটি শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৭-১৮ অর্থ বছরে নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করে দেয় রিং বেরিবাঁধ। সর্বশেষ ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে এ বাঁধটি ফের বিভিন্ন স্থান ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ বাঁেধর উপর দাঁড়িয়ে চাষী বশার উদ্দিন অনেক কষ্ট নিয়ে বলেন, আন্ধারমানিক নদীর অস্বাভাবিক জোয়ারের তান্ডবে ভাঙন দেখা দিয়েছে। নদীতে পানির চাপ বাড়লে এ বাঁধটি যে কোন সময় ছুটে যেতে পারে। তখন আর যাওয়ার কোন জায়গা থাকবেনা বলে তিনি দীর্ঘশ্বাস ছাড়েন।
নিজামপুর গ্রামের বাসিন্দা শিক্ষক আযাহার বিশ্বাস বলেন, সিডরের পর থেকে পাঁচ গ্রামের মানুষ দশ বছর যাবৎ জমিতে কোন চাষ করতে পারিনি। এরপর পানি উন্নয়ন বোর্ড জনগণের দূর্ভোগ লাগবে এখানের রিং বেড়িবাঁধ করে দেয়। কিন্তু সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে এ বাঁধটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুই বছর ধরে চাষ শুরু করছি। এখন আবার নতুন করে আতঙ্কে ভুগছি।
মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: ছালাম আকন বলেন, এ এলাকার বেশিরভাগ মানুষই মৎসজীবী। অনেকে আবার কৃষিকাজ করেও জীবিকা নির্বাহ করেন। নিজামপুর ও সুধীরপুর গ্রাম সাগরের মোহনায় সংলগ্ন। শুধু অমাবস্যা-পূর্ণিমাই নয়, জোয়ার-ভাটার সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় তাদের। পূর্বের বেড়িবাঁধ নেই, সারে আটশ মিটার রিং বেড়িবাঁধ হয়েছে। তাও আবার আম্ফানে ক্ষত-বিক্ষত করে দিয়ে গেছে। এসব নিয়ে পানি উন্নয়ন বোর্ডের দ্বারে দ্বারে গিয়ে আমি বহু ঘুরেছি। তাই অবহেলিত এ জনপদের নিজামপুর গ্রামের তিন কিলোমিটার বেরিবাঁধ নতুন ভাবে করার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া জোনের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে রিং বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্থ হয়েছে। সরেজমিনে পরিদর্শন করেছি। যে বরাদ্দ দেয়া হয় তা দিয়ে কোনরকমের কাজ করা সম্ভব এবং চেষ্টা করা হচ্ছে। সাগর মোহনায় পুর্ণাঙ্গ বেড়িবাঁধ করা দরকার। জরুরী ভিত্তিতে এবং এ জন্য ভিন্ন প্রকল্প তৈরি করে মন্ত্রণালয় পাঠানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com