1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২০

বান্দরবান : বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপিসহ নতুন করে আরো ৮ জন করোনা শনাক্ত হয়েছে।

শনিবার রাতে এ তথ্য জানান, সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মার্মা। ২ দিন বন্ধ থাকার পর শনিবার কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার পর এ তথ্য জানানো হয়। এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্ত ৪৫ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৪ ও ৫ জুন দুই দিন বন্ধ থাকার পর শনিবার কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার পর বান্দরবানে নতুন করে ৮ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৫ জন রুমায় ৩ জন। সদরের আক্রান্তরা হলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা পরিষদ এর এক কর্মচারী হাফেজ, ঘোনার ব্যাংক এর এক কর্মকর্তা ও তার পরিবারের ২ সদস্য। এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ জন।

নতুন আক্রান্তদের আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন।

ডা. অং শৈ প্রু মার্মা জানান, বান্দরবানে নতুন করে ৮ জন করোনা শনাক্ত হয়েছে। দুই দিন বন্ধ থাকার কারনে স্যাম্পল বেশি জমা হয়ে পড়েছে। এ কারনে আজকে বেশি শনাক্ত হয়েছে। আক্রান্তদের আইসোলেশনে নেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com