1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকারি সহায়তা বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০১৯-২০২০ অর্থ বছরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় শিক্ষা উপবৃত্তি, অগভীর নলকূপ ও স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সিংগাবরুণা ইউনিয়নের বাবেলাকোনায় উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের হলরুমে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। হাড়িয়াকোনা মিশনারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপুন ম্রো এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, সিংগাবরুণা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ফখরুজ্জামান, কম্পেশনের ম্যানেজার শোলভ রিছিল, টিডব্লিও’র উপদেষ্টা পা:এলিয় মৃ প্রমুখ। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত সহায়তার আওতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পড়–য়া ২৩১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি, হতদরিদ্রদের মাঝে ৫টি অগভীর নলকূপ ও ৪টি স্যানেটারী ল্যাট্রিন বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com