1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কলাপাড়ায় বনবিভাগের বৃক্ষ রোপন কর্মসূচি

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিশ হাজার ৩শ বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মোজহার উদ্দিন সরকারী অনার্স কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-০৪, কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর আসনের সংসদসদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি। এসময় তিনি খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মঙ্গলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দেন।
এসময় বৃক্ষরোপন কর্মসূচিতে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো: শহীদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সরকারী অনার্স কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম, পটুয়াখালী সহকারী বন সংরক্ষক দেবদাস মূখার্জী, উপজেলা বন কর্মকর্তা আবদুস সালামসহ ছাত্রলীগ নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা বনকর্মকর্তা আবদুস সালাম জানান, এসএফপিসি উপকূলীয় বনবিভাগ’র আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাক্রমে বিনামূল্যে বিশ হাজার ৩’শ ২৫ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা পর্যক্রমে বিতরণ করা হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com