1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীর শাস্তি আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ কারাগারে মাদকবিরোধী সভা, ৫০ বন্দির কর্মমুখী প্রশিক্ষণ শুরু রাত ৮টার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন সাত ব্যবসায়ী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: হিউম্যান রাইটস ওয়াচ

ওয়াশিং মেশিনের ঢাকনায় ধর্ষণের দৃশ্য, জেলে যুবক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

এক্সক্লুসিভ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ আদালত এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক যৌন অপরাধের সাজা বহাল রেখেছেন। একটি ওয়াশিং মেশিনের ঢাকনায় প্রতিফলিত চিত্র থেকে তার অপরাধ ধরা পড়ে এবং নিরাপত্তা ক্যামেরার ফুটেজে তা দেখা যায় বলে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নারীর দেওয়া সিসিটিভি ফুটেজে প্রথমে অপরাধের কোনো দৃশ্য ধরা পড়েনি। তবে তদন্তকারীরা ওয়াশিং মেশিনের ঢাকনার প্রতিফলনে হামলার দৃশ্য দেখতে পান।

প্রতিবেদন অনুসারে, ওই ব্যক্তি এর আগেও অন্যান্য অপরাধের জন্য অভিযুক্ত হয়েছিলেন, যার মধ্যে তার সাবেক প্রেমিকাকে ধর্ষণের সন্দেহ ও এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ ছিল।

গত বছরের নভেম্বর মাসে তাকে প্রথমে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তিনি সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন। উচ্চ আদালত এরপর সাজা এক বছর কমিয়ে সাত বছরের কারাদণ্ড দেন। কারণ তিনি ভুক্তভোগীদের একজনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছিলেন।

এ ছাড়া রায় অনুসারে ওই ব্যক্তিকে মুক্তির পর সাত বছর ইলেকট্রনিক নজরদারির জন্য গোড়ালিতে ট্র্যাকার পরতে হবে এবং একই মেয়াদে শিশু, কিশোর ও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত প্রতিষ্ঠানে কাজ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com