1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

আমাকে বলা হলো তামিম আর বেঁচে নেই: আকরাম

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

স্পোর্টস ডেস্ক : মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরেছেন তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের পর তামিমের অবস্থা যে ভয়াবহ সংকটাপন্ন হয়ে পড়েছিল, সেই খবর এখন জানা হয়েছে সবারই। তবে তামিমের চাচা আকরাম খান জানিয়েছেন, শুধু সংকটাপন্নই নয়, তার কাছে বলা হয়েছিল ‘তামিম ইজ নো মোর’।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের পর আকরাম খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানেই জানান, দু-তিনদিন পর বাসায় নেওয়া হতে পারে তামিমকে, প্রয়োজনে নেওয়া হবে বিদেশেও।

সেই সময়ের পরিস্থিতির বর্ণনায় আকরাম বলেন, ‘যখন আমি খবরটা পেয়েছি, দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড। আমাকে বলা হলো তামিম আর নেই। এটা কল্পনা করতে পারিনি। কোনোদিন ভাবিওনি এ ধরনের খবর শুনব। এত অল্প বয়সী ছেলে। এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম। খুব আপসেট ছিলাম। ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সের। বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। তখন একটু স্বাভাবিক হয়েছি। যেহেতু রিং লাগাতে যাচ্ছে, তার মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে।’

এখন তামিমের কী অবস্থা? আকরাম খান বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দু-তিনদিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’

তামিমকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কি না, জানতে চাইলে আকরাম বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে-রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হবো। টেনশনটা রাখতে চাচ্ছি না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com