1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ঘুষিতে কৃষক নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের (দেনাদারের) ঘুষিতে আমজাদ আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার খরখরিয়াকান্দা ভোটঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ ছালুয়াতলা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আমজাদ আলী গত বছরের বোরো মৌসুমে পার্শ্ববর্তী খরখরিয়াকান্দা গ্রামের কৃষক আব্দুল্লাহ আল মামুন রুবেলের (৩৫) কিছু জমি ট্রাক্টর দিয়ে চাষ করে দেন। ওই সময় থেকে চাষের বাকী টাকা আমজাদকে দেই-দিচ্ছি বলে আসছিল রুবেল। একপর্যায়ে আজ সন্ধ্যার দিকে আমজাদ খরখরিয়াকান্দা ভোটঘর বাজারে গিয়ে রুবেলকে পেয়ে পাওনা টাকা চান। এসময় এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বাধলে রুবেল আমজাদের বুকে সজোরে একাধিক ঘুষি মারে। এতে আমজাত অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, নিহতের ছেলে সায়েদুল ইসলাম বাদী হয়ে থানায় জানিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর মর্গে প্রেরণ ও ঘটনা তদন্তসাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com