1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীর শাস্তি আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ কারাগারে মাদকবিরোধী সভা, ৫০ বন্দির কর্মমুখী প্রশিক্ষণ শুরু রাত ৮টার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন সাত ব্যবসায়ী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: হিউম্যান রাইটস ওয়াচ

একই মণ্ডপে দুই প্রেমিকাকে বিয়ে!

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
এক্সক্লুসিভ ডেস্ক : দুই নারীকে ভালোবাসতেন ভারতের তেলেঙ্গানার এক যুবক। পরে একই মণ্ডপে দুই প্রেমিকাকে বিয়ে করে হৈচৈ ফেলে দিয়েছেন সূর্যদেব নামের ওই যুবক। তিনি তেলেঙ্গানা রাজ্যের কোমরম ভীম আসিফবাদ জেলার বাসিন্দা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লাল দেবী ও জালকারি দেবী নামে দুই নারীকে ভালোবাসতেন সূর্যদেব।

বিষয়টি এলাকার বয়োজ্যেষ্ঠরা ভালোভাবে না নিলেও লাল দেবী ও জালকারি দেবী মেনে নেন। তারা তিনজন বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। স্থানীয়রা প্রথমে না মানলেও পরে বিষয়টি মেনে নেন। তারপর জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন সূর্যদেব।

বিয়ের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেমিকার হাত ধরে সাত পাকে বাধা পড়ছেন সূর্যদেব। পেছনে বাজছে বিয়ের বাদ্য। দুই প্রেমিকার ছবিসহ নিমন্ত্রণ পত্রও ছাপিয়েছিলেন তিনি। হিন্দুধর্মে বহুবিবাহ নিষিদ্ধ হলেও এটিই প্রথম ঘটনা নয়।

এর আগে ২০২১ সালে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় একই মণ্ডপে দুই নারীকে বিয়ে করেন এক যুবক। তিন পরিবারের সম্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালে ঝাড়খণ্ডে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন এক যুবক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com