1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সৌন্দর্য নিয়ে তারকারা সব সময়ই চাপে থাকেন: উর্বশী

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউটেলা। এই অভিনেত্রী মনে করেন, নারী-পুরুষ সব তারকার মধ্যেই নিজেকে সুন্দর দেখানোর একটা চাপ কাজ করে।

এ প্রসঙ্গে উর্বশী রাউটেলা বলেন, ‘যখন আপনি একজন অভিনেতা ও তারকা, আপনাকে সবসময় সুন্দর ও ফিট থাকতে হবে। সুন্দর দেখানোর চাপ তারকাদের সবসময়ই থাকে— শুধু নারী নয়, পুরুষ তারকাদের মধ্যেও।’

এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার ২৬.৩ মিলিয়ন এবং টুইটারে আরো ৬ লাখ ৩১ হাজার অনুসারী। এই অভিনেত্রী বলেন, ‘ডিজিটাল মিডিয়ার এই যুগে আপনাকে রুচিশীল দেখাতে হবে। খেয়াল রাখতে হবে যেন মানুষ নেতিবাচক মন্তব্য না করেন।’

২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

উর্বশীর পরবর্তী সিনেমা ‘ভার্জিন ভানুপ্রিয়া’। একটি সুপারহিট তামিল সিনেমার রিমেক এটি। নারী কেন্দ্রীক এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে উর্বশীকে। এতে আরো অভিনয় করছেন বিনীত কুমার সিং ও অক্ষয় ওবেরয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com