1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় দিনে-দুপুরে দুধর্ষ চুরি, আতংকিত এলাকাবাসী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পৌরশহরে দিনে-দুপুরে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে চোরেরদল কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নাসির উদ্দীন মাহমুদের রহমপুরস্থ স্থায়ী বাসভবনে এ আকষ্মিক চুরির ঘটনাটি ঘটায়। প্রকাশ্য দিনের আলোয় শহরের মধ্যে একের পর এক চুরি সংঘটিত হওয়ায় এলাকাবাসীর ভিতর চুরি আতংক রিাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান ও কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি নাসির উদ্দীন মাহমুদ ও তাঁর স্ত্রী স্কুল শিক্ষিকা বাসায় অনুপস্থিত থাকায় চোরেরদল বাসভবনের দড়জার তালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে স্টীলের আলমিরা ভেঙ্গে ১০ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ দেড় লক্ষাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
এ্যাডভোকেট নাসির মাহমুদ জানান, ঘটনার সময় তিনি ও তার স্কুল শিক্ষিকা স্ত্রী ছেলেসহ বাসার বাইরে ছিলেন। এ সুযোগে চোরেরদল তার বাসভবনের তালা কেটে দিনে-দুপরে চুরি সংঘটিত করে ১০ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা চুরি করে নেয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাাফিজুর রহমান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com