1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

বান্দরবানের দুই উপজেলা রেড জোন ঘোষনা, কাল থেকে লকডাউন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০

এন এ জাকির, বান্দরবান : করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বান্দরবান জেলার দুই উপজেলাকে রেড জোন ঘোষনা করেছে প্রশাসন। মঙ্গলবার (৯ জুন) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। রেড জোন ঘোষিত এলাকাগুলো হলো- বান্দরবান সদর উপজেলা ও রুমা উপজেলা। গতকাল ৮ জুন বান্দরবান সদরে একদিনে ১৪ জন করোনা শনাক্ত হওয়ার পর প্রশাসন এ সিদ্ধান্ত জানায়।
প্রশাসন এর তথ্য মতে, বান্দরবানে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বান্দরবান সদর উপজেলা এবং রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করা হয়েছে। আগামীকাল বুধবার (১০ জুন) দুপুর ১২টা থেকে রেড জোন কার্যকর করতে এ দুই উপজেলাকে লকডাউন করা হবে। এসময় রেড জোনে কেউ প্রবেশ করতে পারবে না এবং রেড জোন থেকে কেউ বের হতে পারবে না। কোন ধরণের যানবাহন চলাচল করতে পারবে না। তবে জেলা প্রশাসন পুলিশ, সেনাবাহিনী, মানবিক সহায়তা ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন জরুরী ওষুধ এবং কৃষি উপকরণ ও পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে। পৌরসভা এলাকায় মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পর্যাায়ে চেয়ারম্যান ও মেম্বাররা ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন করে চিকিৎসা সেবা জরুরী ওষুধ অন্যান্য দ্রবাদি অসুস্থ মানুষের কাছে পৌছে দিবে। বান্দরবান জেলার অন্যান্য উপজেলার ক্ষেত্রে সংক্রমণের তীব্রতা বিবেচনা করে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তারা লকডাউন করবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে বলেও জানায় প্রশাসন।
বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বিবেচনা করে সদর উপজেলা ও রুমা উপজেলাকে রেড জোন হিসেবে ঘোষনা করা হয়েছে। আগামীকাল থেকে এ দুই উপজেলায় লকডাউন কার্যকর করা হবে। পরবর্তী অবস্থা অনুযায়ী অন্য উপজেলারগুলো বিবেচনা করা হবে।
উল্লেখ্য, গতকাল ৮ জুন বান্দরবান সদরে একদিনে ১৪ জন নতুন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ জন এর মধ্যে সবচেয়ে বেশী সদর উপজেলায় ২০ জন আক্রান্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com