1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযান পরিচালন করে ৯ কেজি গাঁজাসহ শহিদ (৪৫) ও ইলিয়াছ (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ।
গতকাল সোমবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিংগবরুনা ইউনিয়নের সীমান্ত এলাকা পাঁচ মেঘাদলে অভিযান চালিয়ে ওই দুই ব্যসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো- বকশীগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার মোফাজ্জল হকের ছেলে শহিদ ও ধানুয়া কামালপুর এলাকার মমেজ উদ্দিনের ছেলে ইলিয়াছ। মঙ্গলবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এসআই জুয়েল রানা ও এএসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সীমান্তবর্তী পাঁচ মেঘাদল গ্রামে সোমবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের জনৈক রফিকুলের চায়ের দোকানের সামনে থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯ কেঁজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শহিদ ও ইলিয়াছ কে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে ধৃত দুই মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, মাদকের বিরুদ্ধে শ্রীবরদী থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে। ধৃত মাদক ব্যবসায়ীদেরকে মামলা দিয়ে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com