1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

কুয়েটে তালা ভেঙে রোকেয়া হলে প্রবেশ করলেন ছাত্রীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এবার ছাত্রীরা রোকেয়া হলের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ছাত্রীরা রোকেয়া হলের তালা ভাঙেন। এ সময় ছাত্র হলের বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের তালা ভাঙতে সহায়তা করেন।

ভিসির পদত্যাগের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলোর তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন আন্দোলনরত ছাত্ররা। গত দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসিক হলও তালাবদ্ধ ছিল। সর্বশেষ সেটিরও তালা ভেঙ্গে ছাত্রীরা হলে প্রবেশ করেছে।

এ সময় রোকেয়া হলের সামনে অবস্থানকারী শিক্ষার্থীরা বলেন, এখন আমরা ১০/১৫ জন এসেছি। আমাদের অনেক শিক্ষার্থী বাইরে রয়েছে। তারাও আজ-কালকের মধ্যে হলে প্রবেশ করবে।

ভিসির পদত্যাগের একদফা দাবিতে গত সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন কুয়েটের ৩২জন শিক্ষার্থী। মঙ্গলবার তাদের মধ্যে ৪ জন অসুস্থ হয়ে পড়েন। তবে একজনের মা অসুস্থ থাকায় সে বাড়ি ফিরে গেছে। বর্তমানে টানা ২৭ ঘণ্টা ধরে অনশনরত রয়েছেন ২৭ শিক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com