1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে নতুন করে ১৫জন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ১৪২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

শেরপুর : শেরপুরে নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৪২ জন। মঙ্গলবার (১০ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ৯ জন, নকলা উপজেলায় ৫ জন ও নালিতাবাড়ী উপজেলায় একজন রোগী রয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলা খাদ্যগুদামের পরিদর্শক ও নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ রয়েছেন।
সিভিল সার্জন আনওয়ারুর রউফ জানান, মঙ্গলবার পর্যন্ত জেলায় আক্রান্ত ১৪২ জনের মধ্যে শেরপুর সদরে ৬৩ জন, শ্রীবরদীতে ১২ জন, ঝিনাইগাতীতে ১৮ জন, নকলায় ২৯ জন ও নালিতাবাড়ীতে ২০ জন রয়েছেন। এরমধ্যে ৭৪ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে দুইজনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com