1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের অনিয়মের বিরুদ্ধে দূর-বন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নাগরিক উদ্দ্যোগ আয়োজিত পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছাচারিতা, বিদ্যুৎ বিলে অসংগতি ও সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে দূর-বন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাধারণ জনগণ।
বুধবার (১০ জুন) বেলা ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় মনোহরী পট্টিস্থ শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ দূর-বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক উদ্যোগের আহ্বায়ক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, প্রভাষক রফিকুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট ও নাগরিক উদ্যোগের সদস্য দিবাকর সরকার পিন্টু।
বক্তারা পল্লী বিদ্যুতের ঘনঘন লোডসেডিং, মিটিার ভাড়া, ডিমান্ড চার্জ, তিন মাসের বিল একত্রে প্রদান ও ৯৯% বিলের নামে গ্রাহকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদ জানান। এছাড়া ভবিষ্যতে প্রতি মাসের বিল প্রতি মাসে গ্রাহকের হাতে পৌছে দেয়ার দাবি জানান।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com