1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নালিতাবাড়ীতে ফুটবল প্রতিযোগিতা মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মাবলম্বীরা

নকলায় ফসল কর্তন ও মাঠ দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নকলা (শেরপুর) : বিনাধান-২৪, বিনাধান-২৫ ও ব্রিধান-৮৯ এর বাস্তবিক প্রায়োগিক পরীক্ষণের ফসল কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে শেরপুরের নকলায়।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার পাঠাকাটা গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলা’র সহযোগিতায় আয়োজিত ওই মাঠ দিবসে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন।

বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন এর সঞ্চালনায় এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। এছাড়াও বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরছালিন মেহেদীসহ অন্যান্যারা বক্তব্য রাখেন। এতে স্থানীয় কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com