1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

সিলেট : সিলেট এখন করোনাভাইরাস সংক্রমনের ‘হটস্পট’। গত ৫ এপ্রিল এই জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। মাত্র দুই মাসের মাথায় জেলায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর অর্ধেকই সিলেট নগর এলাকার।

শুরুর দিকে এক মাস আক্রান্তের সংখ্যা কম থাকলেও ঈদে শপিংমল খুলে দেওয়ার পরপরই লাফিয়ে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। নতুন শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

সর্বশেষ বুধবার (১১ জুন) সিলেটে নতুন করে করোনা শনাক্ত হয় ৯১ জনের। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়লো ১০৭৯ জনে।

ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার দ্বিতীয় ধাপে এবং বুধবার সারাদিনে নমুনা পরীক্ষার পর এ ৯১ জনের করোনা পজিটিভ আসে। আর জেলায় মৃত্যু হয়েছে ২৯ জনের। শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৭৬ জন। ভর্তিকৃতদের মধ্যে করোনা পজিটিভ ৪৬ জন, বাকিরা উপসর্গের রোগী।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার (৯ জুন) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে দ্বিতীয় ধাপে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। কিন্ত বেশি রাত হয়ে যাওয়ায় ফলাফল জানানো সম্ভব হয়নি। বুধবার এসব নমুনার ফল জানানো হয়। এই ৯১ জনের মধ্যে সিলেট জেলার ৩২জনসহ মোট ৩৬ জনের পজিটিভ আসে।’

এছাড়া বুধবার ওসমানীর পিসিআর ল্যাবে দুইধাপে মোট ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৫৩জনসহ মোট ৫৫ জনের করোনা পজিটিভ আসে। সবমিলিয়ে দুইদিনে নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন রয়েছেন বলে জানান তিনি।

পরিসংখ্যান অনুযায়ী, বিভাগের চার জেলায় মধ্যে আক্রান্তের দিক থেকে এগিয়ে আছে সিলেট জেলা। অন্য তিন জেলা মিলিয়ে যতজন আক্রান্ত হয়েছেন এ জেলায় তার থেকেও বেশি আক্রান্ত। সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত ৩৯৬ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যায়ও এগিয়ে সিলেট। বিভাগের চার জেলায় মারা গেছেন ৩৮ জন। এর মধ্যে সিলেটে ২৯ জন। আর মৌলভীবাজারে ৪ জন, সুনামগঞ্জে ৩ জন এবং হবিগঞ্জে রয়েছেন ২ জন।

আক্রান্তদের সংখ্যা দ্রুত বিস্তারের কারণে সিলেট বিভাগের চার জেলাকেই রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com