1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

পাটগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

  • আপডেট টাইম :: শনিবার, ৩ মে, ২০২৫

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রামের ধবলসূতি সীমান্তে আটক হওয়া দুই বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। শুক্রবার (২ মে) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

আটক হওয়া দুই যুবক হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গ্রামের মাহফুজ ইসলাম ইমন (১৬) ও বগুড়া জেলার সাজেদুল ইসলাম (২২)। এর আগে শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধবলসূতি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮২৫/১-এস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ ও ভিডিও ধারণের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। ঘটনার খবর পেয়ে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের সদস্যরা বিএসএফের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন। রংপুর সেক্টর কমান্ডারের মাধ্যমে বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে আলোচনা হলে দুই বাংলাদেশিকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়।

পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে মুচলেকার ভিত্তিতে অভিভাবকদের কাছে ওই দুই যুবককে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com