1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

মাছের নিলাম: পদ্মার এক কাতলা অর্ধলাখ টাকায় বিক্রি

  • আপডেট টাইম :: শনিবার, ৩ মে, ২০২৫

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় ২৮ কেজি। লাভের আশায় মাছটি পঞ্চাশ হাজার ৪০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ফেরিঘাটের ‘চাঁন্দু মোল্লা মৎস্য আড়তের’ মালিক চান্দু মোল্লা।

শনিবার (৩ মে) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা যমুনা নদীর মোহনায় পাবনা জেলার ঢালার চর এলাকার জেলে জামাল প্রামানিকের জালে মাছটি ধরা পড়ে।

জামাল প্রামানিক বলেন, ভোররাত থেকে সঙ্গীদের নিয়ে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় জাল ফেলি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সকাল ৯টার দিকে জালে টান পড়লে উপরে তুলে দেখা যায় একটি বড় কাতলা মাছ জালে আটকা পড়ে। সকাল ১০টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ঘাটের মোমিন মন্ডলের মাছের আড়তে নিয়ে আসি। মাছটির ওজন ২৮ কেজি।

আড়তদার মোমিন মন্ডল বলেন, সকালে ২৮ কেজি ওজনের কাতলা মাছটি নিলামে উঠলে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নেন চান্দু মোল্লা। মাছ বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে এক হাজার ৯০০ টাকা দরে ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com