1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম :: শনিবার, ৩ মে, ২০২৫

গাজীপুর : গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনটি ফায়ার স্টেশনের ছয় ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় শনিবার (৩ মে) দুপুর ২টা ৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ছোট-বড় ২০টির মতো ঝুট গুদামে থাকা মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, এই এলাকার নিকটবর্তী কোনাবাড়ী ফায়ার স্টেশনে বেলা ১১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটে তারা দুটি ইউনিট এখানে ঘটনাস্থলে আসে। ১২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তার আগেই আগুনটা বড় আকার ধারণ করে। এখানে ছোট-বড় বিভিন্ন ধরনের অসংখ্য ঝুট গুদাম আছে, বাম পাশে সূতা তৈরির কারখানা ও সূতার বড় একটি গুদাম আছে। আশপাশে আরও ছোট-বড় গুদাম, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছিল।

আগুনের পরিধি বাড়তে থাকায় সারাবো মডার্ন ফায়ার সার্ভিস দুইটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটিসহ মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ২০টির মতো ছোট-বড় গুদাম, সূতার কারখানা ও সুতার গুদাম পুড়ে গেছে। সবশেষ দুপুর ২টা পাঁচটি মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আর আগুন ছড়াবে না, আমরা এখান থেকেই পুরোপুরি কন্ট্রোল করতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com