1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ব্যাটারিচালিত রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা

  • আপডেট টাইম :: রবিবার, ৪ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ব্যাটারিচালিত অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন (৩৯৯০) নালিতাবাড়ী, শেরপুর এর উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত হয়েছে।

১ মে বৃহস্পতিবার সকালে সংগঠনটির আড়াইআনী বাজারস্থ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরদিন শুক্রবার সন্ধ্যায় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোমিনুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক অধ্যক্ষ নুরুল আমীন।

এছাড়াও অন্যান্যের মাঝে বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান তারা, যুগ্ম-আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ন কবীর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মুক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু। পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র শেষে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com