1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ৪ মে, ২০২৫

কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে ওই কিশোরের মা আহত হন। শনিবার (০৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে।

নিহত এহসানুল করিম (১৭) একই ইউনিয়নের মাঝির পাড়ার মৃত জাকের উল্লাহর ছেলে। আহত হন নিহত কিশোরের মা রেহেনা আক্তার (৩৮)। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশের জানায়, এহসান ও তার মা রেহেনা আক্তার রাজাখালী নোয়াখালী ব্রিজ সংলগ্ন স্টেশন থেকে বাঁশ নিয়ে অটোরিকশা করে মাঝির পাড়া বাড়িতে যাচ্ছিলো। এ সময় টেকঘোনা পাড়ার বেড়িবাঁধের ওপর আমির হোসেনের বাড়ি সংলগ্ন পৌঁছলে টেকঘোনা পাড়ার মুহাম্মদ জুনাইদ গাড়ির গতিরোধ করে। এ সময় টাকা চুরির বিষয় নিয়ে এহসান ও জুনাইদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জুনাইদ ছোরা দিয়ে এহসানকে বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মা রেহেনা আক্তার এহসানকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, জুনাইদ ও এহসান দুজনেই একে অপরের বন্ধু। কয়েকদিন আগে এহসানের বাড়িতে টাকা চুরি হয়। জুনাইদের সন্দেহ হয় টাকাগুলি এহসান চুরি করেছে। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এর জের ধরে এহসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ এখন ঘটনাস্থলে আছে। আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com