1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

শরণখোলায় আগুনে দুই পরিবারের ঘর ভস্মীভূত

  • আপডেট টাইম :: সোমবার, ৫ মে, ২০২৫

শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা উপজেলায় আগুনে পুড়ে পাশাপাশি থাকা সনাতন ধর্মের দুই পরিবারের দুটি ঘরের সবকিছু পুড়ে ভস্মিভূত হয়েছে ।

সোমবার (৫ এপ্রিল) শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া ওয়ার্ডের বাসিন্দা নিরঞ্জন কুমার হাওলাদার ও সুরজিৎ হাওলাদারের ঘরে ভোর ৫.৩০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে ।

ভুক্তভোগী নিরঞ্জন কুমার হাওলাদার জানান, ভোররাতে হঠাৎ আগুনের তাপদাহ শরীরে রাগলে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। এ সময় ঘরের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ঘুমিয়ে থাকা স্ত্রী কাকুতি রানী, ছেলে তাপস কুমার হালদার ও ছেলে বউকে ঘুম থেকে ডেকে উঠিয়ে কোন রকমে প্রান বাচাতে বাহিরে লাফিয়ে পড়ি।

নিরঞ্জন কুমার হাওলাদার আরো বলেন, তার ঘরে থাকা নগদ ২৮০০০০ টাকা ৩.৫ ভরি স্বর্ণের গহনা ও ঘরে থাকা মালামাল সহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় নিরঞ্জন তাপস কুমার হাওলাদার ঘরে থাকা নগদ টাকা উদ্ধার করতে গেলে তার শরীরের কিছু অংশ অংশ পুড়ে যায়। পার্শ্ববর্তী সুরজিৎ হাওলাদারের ঘরেও ওই আগুন ছড়িয়ে পড়ে। তার ঘরে মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়।

প্রতিবেশীরা আগুন দেখে ফায়ার সার্ভিস শরণখোলার স্টেশনকে অবহিত করলে দ্রুত ঘটনাস্থলে বসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু সে সময় ঘরের মধ্যে থাকা সকল মালামাল পুড়ে চাই হয়ে যায়।

শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার এ.কে. এম মেশফাকুল আলম বলেন ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com