1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পরাজিত শক্তি যেন ফায়দা হাসিল না করতে পারে: সাবেক আইজিপি কাইয়ুম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের কাছ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্তর্বতী সরকারের দুর্বলতার কারণে আমাদের মধ্যে যেন অনৈক্য সৃষ্টি না করতে পারে এবং পরাজিত শক্তি যেন ফায়দা হাসিল করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে।

সোমবার (৫ মে) বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ এলাকায় আগমন উপলক্ষে নিলাখিয়া চৌরাস্তা মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের যে ঐক্য রয়েছে সেটা যেন ঠিক থাকে। বর্তমানে দেশের মানুষ তাদের অধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। আমি দলে কোন বিভেদ চাই না। তাই আমি ঐক্যের বার্তা নিয়ে আপনাদের মাঝে এসেছি। যারা জাতীয়তাবাদীতে বিশ্বাসী তাদের সবাইকে নিয়ে দল পরিচালনা করা হবে এজন্য যারা দলের বাইরে রয়েছেন তাদের দলে অন্তর্ভুক্ত করতে হবে। এ সময় তিনি ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।

পথসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ, সাবেক যুগ্মআহবায়ক নুরুল ইসলাম বাদশা, সাবেক সহ-সভাপতি রকিবুল হাসান বাবুল, সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জ্বল, পৌর বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক মো. শহিদুল্লাহ, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেলসহ সাবেক বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন ।

দীর্ঘদিন পর বকশীগঞ্জে আগমন উপলক্ষে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের নেতেত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে বরণ করেন। পরে আরও তিনটি পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম। এ সময় বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা তাদের সাথে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com