1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

বান্দরবান সদর উপজেলার এসিল্যান্ড করোনা আক্রান্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

এন এ জাকির, বান্দরবান : বান্দরবান সদর উপজেলার ভুমি কর্মকর্তাসহ বান্দরবানে নতুন আরো ৫ জন করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১০ জুন) রাতে সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মার্মা এ তথ্য জানান। বুধবার কক্সবাজার ল্যাবে পরীক্ষার পর বান্দরবান জেলার ৩১ মে পাঠানো নমুনার রিপোর্ট প্রকাশ করা হয়। এ নিয়ে বান্দরবান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৬ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার বান্দরবান জেলায় নতুন করে ৫ জন করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বান্দরবান সদরে ৪ জন এবং রুমা উপজেলায় ১ জন। বান্দরবান সদরে নতুন আক্রান্তরা হলেন- সদর উপজেলার ভূমি কর্মকর্তা শাহিনুর আক্তার, হাসপাতালের করোনা ওয়ার্ডের একজন কর্মচারী ও দুই পুলিশ সদস্য এবং রুমা উপজেলার একজন। ভূমি কর্মকর্তা বাইরে থেকে আসায় গত ৩১ মে তার নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য।
বান্দরবান সিভিল সার্জন ডা. অং শৈ প্রু বলেন, বান্দরবানে নতুন করে আরো ৫ জন করোনা শনাক্ত হয়েছে। সদরের ৪ জন এবং রুমা উপজেলার একজন। রিপোর্ট আসতে আসতে বিলম্ব হয়ে গেছে। সকালে নতুন আক্রান্তদের আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বান্দরবান সদর উপজেলা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে ১০ জুন থেকে লকডাউন করা হয়। বান্দরবান জেলায় এখন পর্যন্ত ৭৬ জন করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে প্রথম কোন প্রশাসনের কর্মকর্তা করোনা আক্রান্ত হলেন। এর মধ্যে ৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে ১৯ জন কোয়ারেন্টাইনে রয়েছে, ৪ জন আইসোলেশনে রয়েছে এবং ৪ জন করোনা শনাক্ত রোগী রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com