1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এরশাদ আলম জর্জ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ ঢাকা এর সরকারি আইন কর্মকর্তা (পিপি) এডভোকেট এরশাদ আলম জর্জ। তিনি দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাওয়ার পাশাপাশি কেন্দ্রে জোরালো ভাবে লবিং চালাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এরশাদ আলম জর্জ ছাত্র জীবনে শ্রীবরদী কলেজ শাখার ছাত্র দলের সদস্য ছিলেন। পরবর্তীতে শ্রীবরদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, সেন্ট্রাল ল কলেজ, বিজয় নগর ঢাকার সদস্য সচিব, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ২০১২-২০১৩ অর্থ বছরের (সোহেল+সপু+বাবু) কমিটি আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আন্তর্জাতিক সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অন্যতম আইনজীবী। সেইসাথে তিনি বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪, ঢাকা এর সরকারি আইন কর্মকর্তা হিসেবে কর্মরত।

ক্লিন ইমেজ হিসেবে খ্যতনামা আইনজীবী এরশাদ আলম জর্জ দৈনিক বাংলাভূমি পত্রিকার সাংবাদিককে দেয়া এক সাক্ষাতকারে জানান, শেরপুর-৩ আসনটি স্বাধীনতার পরবর্তীতে যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিলো, সেই অনুপাতে কাংক্ষিত লক্ষ অর্জিত হয়নি।যখন যে ক্ষমতা পেয়েছে,এলাকার উন্নয়নের নামে তখন সে নিজের ও তার স্বজনদের অবস্থার পরিবর্তন করেছেন। পিছিয়ে পড়া এই আসনটি সবসময় পিছিয়েই রয়েছে।দুটি উপজেলাতেই  কাংখিত তেমন কোন উন্নয়ন হয়নি।

তিনি আরো জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় আমাকে যদি শেরপুর-৩ আসনের জন্য মনোনিত করেন, তাহলে আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, দুই উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসনটি উপহার দেয়াসহ শেরপুর-৩ আসনকে একটি মডেল আসন হিসেবে দাড় করাবো। যা স্বাধীনতার ৫৪ বছর ধরে এই আসনের আপামর জনসাধারণ স্বপ্ন দেখে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com