
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ বোতল ভারতীয় মদসহ সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৬ মে) ভোরে উপজেলার বুরুঙ্গা ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম পোড়াগাঁও ইউনিয়নের বেকীকুড়া এলাকার হাসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় বুরুঙ্গা ব্রীজ সংলগ্ন দ্বীন ইসলামের কাঠ বাগান থেকে তল্লাসী চালিয়ে ১ বস্তা ভর্তি ২৪ বোতল ভারতীয় মদসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।