1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খিয়াং নারীর দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সে বিষয়ে তদন্ত করছে পুলিশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বান্দরবান : বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নে গতকাল সোমবার চিংমা খিয়াং (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জুমখেতের সীমানার নিকটবর্তী পাথরের নালার উপরে তাঁর লাশ পাওয়া যায়। নিহত নারী তিন সন্তানের মা। এ ঘটনায় বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ সঠিক তদন্ত করে আইনের আওতায় আনার প্রতিবাদ করেন।

এ ঘটনায় নিয়ে মঙ্গলবার (৬ মে) বেলা সাড়ে ১১ টায় বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পুলিশ সমন্বয়ে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক জরুরি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, গতকাল সোমবার সকাল ৯ টার দিকে ওই নারী জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে যায়। দুপুর বেলায় সে পাড়ায় ফিরে না আসায় পাড়ার লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তার মৃতদেহ দেখতে পায়। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ পোস্টমর্টেম এর জন্য পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, জুমচাষ পাহাড় থেকে প্রায় ৫০ ফুট নিচে মরদেহটি পাওয়া যায়। মরদেহে মুখমন্ডলে, মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় থানচি থানায় একটি মামলা হয়েছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। সঠিক কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওই এলাকা স্থানীয়দের অভিযোগ প্রেক্ষিতে প্রাথমিকভাবে ধর্ষনের কোনো আলামত পাওয়া গেছে কি-না এমন প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে এবং মেডিক্যাল রিপোর্ট আসলে সে বিষয়ে জানা যাবে।

এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তার ও সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সোমরাব (৫ মে) সকালে চিংমা খিয়াং জুমখেতে ধান রোপন করতে পাহাড়ে যান। তাঁর দুপুরে ফিরে বাড়িতে ভাত খাওয়ার কথা ছিল। কিন্তু ফিরে না আসায় বিকেলে পরিবারের লোকজন ও পাড়াবাসী খোঁজাখুঁজি করতে থাকেন। গতকাল সোমবার খোঁজাখুঁজির একপর্যায়ে জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পায়। ওই চিহ্ন অনুসরণ করে জুম খেতের সীমানার নিকটবর্তী পাথরের নালার উপরে তার লাশ পাওয়া যায়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

সেখানকার স্থানীয়দের অভিযোগ, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন, শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় এমন ধারণা করেছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com