1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বান্দরবান খিয়াংনারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বান্দরবান : বান্দরবানে থানচি উপজেলায় দুর্গম তিন্দু ইউনিয়নের এক আদিবাসী খিয়াং নারীকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

মঙ্গলবার (৬ মে) বিকাল ২ টার দিকে আদিবাসী ছাত্র সমাজ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে রাজার মাঠ প্রাঙ্গন থেকে উজানি পাড়া হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন। এতে বিভিন্ন সামাজিক সংগঠনও অংশ নেন। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠন ব্যানারে উল্লেখ করা হয় এক আদিবাসী খিয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর নির্মমভাবে হত্যার করা হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকের কোন জাতি-ধর্ম নেই, ধর্ষকের পরিচয় শুধুই ধর্ষক। সে বাঙ্গালি হোক আর পাহাড়ি হোক। তাদের আইনের আওতায় আনতে হবে। ধর্ষকদের বিচার হতে হবে মৃত্যুদণ্ড। প্রতিনিয়ত খবরে কাগজের দেখতে পাচ্ছি, নারীদের সুরক্ষা থেকে রেহায় পাচ্ছে না। আর সম্প্রতি দুর্গম থানচিতে তার আলামত দেখে বুঝতে পারছি, খেয়াং সম্প্রদায়ের তিন সন্তানের মা ধর্ষণের শিকার হয়েছে। তার তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার দাবি করছি। নারী ধর্ষণের বিচার না হলে আগামীতে এই ছাত্র জনতা নিয়ে কঠোর আন্দোলন যাওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, থানচির দুর্গম এলাকায় খেয়াং সম্প্রদায়ের নারী যে নির্মম ধর্ষণের শিকার হয়েছেন। তার শারীরিক আলামত দেখে আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এই বর্বরোচিত ঘটনার ন্যায়বিচার দাবি করছি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। তাছাড়া অতীতেও যেসব নারী ধর্ষণের শিকার হয়েছেন, তাদের বিচার এখনো হয়নি। অপরাধী যে-ই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।

প্রতিবাদ সমাবেশ মানবাধিকার কর্মী অংচমং মার্মা, লেলুং খুমী, ডনাইপ্রু নিলি, ছাত্র প্রতিনিধি বিটন তংচংগ্যা, উলিচিং মার্মা, জন ত্রিপুরা ও জেমস বমসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গতকাল সোমরাব (৫মে) সকালে চিংমা খিয়াং জুমখেতে ধান রোপন করতে পাহাড়ে যান। তাঁর দুপুরে ফিরে বাড়িতে ভাত খাওয়ার কথা ছিল। কিন্তু ফিরে না আসায় বিকেলে পরিবারের লোকজন ও পাড়াবাসী খোঁজাখুঁজি করতে থাকেন। গতকাল সোমবার খোঁজাখুঁজির একপর্যায়ে জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পায়। ওই চিহ্ন অনুসরণ করে জুমখেতের সীমানার নিকটবর্তী পাথরের নালার উপরে তাঁর লাশ পাওয়া যায়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন, শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় এমন ধারণা করেছেন তারা। এদিকে ওই নারীর ধর্ষণের শিকার হয়েছে কি-না এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে এবং মেডিক্যাল রিপোর্ট আসলে সে বিষয়ে জানা যাবে এমনটিই বলছে জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com