1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শরণখোলা হাসপাতালে নেই কুকুরে কামড়ের ভ্যাকসিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলা উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েই চলেছে। গত ১০ দিনে কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তরা বলছেন, রাস্তাঘাট, হাটবাজার এমনকি মসজিদেও যেতে ভয় পাচ্ছেন মানুষজন।

আহতরা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ইনজেকশন না থাকায় তাদেরকে ব্যক্তিগতভাবে বেশি দামে ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আশফাক হোসেন জানান, প্রতিদিনই কুকুরে কামড়ানো রোগী আসছেন, কিন্তু ভ্যাকসিন না থাকায় চিকিৎসা ব্যাহত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো ভ্যাকসিন মেলেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com