1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে চক্ষু শিবির ও বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ৭ মে, ২০২৫

সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে জেলা মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়ার উদ্যোগে শাড়ি, লুঙ্গি ও চক্ষু সেবা প্রদান করা হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের বেদেপল্লীতে শাড়ি, লুঙ্গি ও চক্ষু শিবিরের মাধ্যমে মানবিক সেবামূলক ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আশরাফুল আলম রাসেল এবং শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া।

কর্মসূচিতে বেদেপল্লীর বাছাইকৃত ১৯৫ জন অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। একই সঙ্গে বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে ১০৭ জন রোগীকে সেবা প্রদান করা হয়, যাদের মধ্যে ৪ জন রোগীর চোখে ছানি ধরা পড়ে, ১১ জনকে ওষুধ ও ৪ জনকে বিভিন্ন সেবা প্রদান করা হয়। একই সাথে ৩৪ জন রোগীকে চশমা প্রদান করা হয়।

এছাড়া, নৃ-ফাউন্ডেশনের সহযোগিতায় বেদে সরদারের মেয়ে নববিবাহিতা অনিকার হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন— নৃ-ফাউন্ডেশনের সভাপতি ডা. তনুজ ভৌমিক, জেলা জন উদ্যোগের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, মডেল গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ফজিলা আকতার শিল্পী, মানবাধিকার কর্মী তাহমিনা জলি, বেদে সরদার সাইফুল ইসলাম বাঘা ও সরদার মাসুদ রানা প্রমুখ।

সেবা প্রদানকালে ডায়াবেটিক সমিতির সভাপতি ও মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া বলেন, “বেদেপল্লীর অসহায় মানুষের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com