1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শরণখোলায় হরিণের ফাঁদ পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম :: বুধবার, ৭ মে, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা () : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকায় অবৈধ হরিণ শিকারের ফাঁদ ধ্বংসে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।

মঙ্গলবার (৬ মে) সকালে রেঞ্জ কর্মকর্তা জনাব রানা দেবের নেতৃত্বে বন বিভাগের একটি চৌকস টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে শেলারচর টহল ফাঁড়ি সংলগ্ন গহীন বনে বেশ কিছু হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। চিত্রা হরিণ শিকারের উদ্দেশ্যে বসানো এসব ফাঁদ তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হরিণ শিকারের মতো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের টহল ও নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

স্থানীয়দের অনেকেই বন বিভাগের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সুন্দরবনের সুরক্ষায় এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শরণখোলা রেঞ্জ এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে চিত্রা হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারে লিপ্ত। তবে বন বিভাগের কড়া নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে এসব অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com