
শ্রীবরদী (শেরপুর): খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং পরিবেশনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার ঝগড়ারচর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক।
অভিযানকালে মরিচের গুঁড়ার সাথে রং মিশিয়ে ভেজাল মরিচের গুঁড়া প্রস্তুতের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের জন্য একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভেজাল ঘন চিনি ও রং মেশানোর জন্য একটি বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজালবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।