1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শেরপুরে উচ্চ ফলনশীল জাতের বোরো ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

শেরপুর : শেরপুরে এরাইজ এজেড-৬৪৫৩ এসটি জাতের হাইব্রিড ধান কর্তন উপলক্ষে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা সদরের রঘুনাথপুর ভুইয়ারচর গ্রামে বায়ার ক্রপ সাইন্স লিঃ এর উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় বায়ার ক্রপ সাইন্স এর কাস্টমার কানেক্ট ম্যানেজার কৃষিবিদ মনিয়ার হোসেনের সঞ্চালনায় স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, এরাইজ এজেড-৬৪৫৩ এসটি ধানচাষী উসমান গণি, শাহজাহান আলী, এরশাধ আলী ও ডিলার এমএ মান্নানসহ অন্যান্য কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে জানানো হয়, উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বোরোধান এরাইজ এজেড-৬৪৫৩ এসটি ধান প্রতি একরে ৯৫-১০০ মণ হারে ফলন হয়। চলতি মৌসুমে জেলায় প্রায় ১০ হাজার কৃষক প্রায় ৫ হাজার একর জমিতে এ জাতের ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন। মাঝারি চিকন আকারের এ জাতের ধান পাতাপড়া রোগ ও ব্যাকটেরিয়া প্রতিরোধক এবং সুস্বাদু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com