1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বকশীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন করার প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর সংবাদ ও অপপ্রচারের অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার মধ্যবাজার পুরাতন ইসলামী ব্যাংকের হলরুম কার্যালয়ে উপজেলা বিএনপির ত্যাগী পদবঞ্চিত নেতা কর্মীদের নিজ ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় বকশীগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বলেন, গত ৭ মে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সংবাদ সম্মেলন করে যে তথ্য প্রচার করেছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এহেন বক্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, বিগত ২৫/০৩/২০২৫ তারিখ বিএনপির সিনিঃ যুগ্ন মহাসচিব এড. রুহুল কবির রিজভীর বরাবরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নয়জনের স্বাক্ষরে আমাকে বিএনপির সদস্যপদ থেকে স্থায়ী/আজীবন বহিস্কারের আবেদন করে। কিন্তু গত ৭ মে তারিখের সংবাদ সম্মেলনে জানানো হয়, আমাকে ইতিপূর্বেই আজীবন বহিস্কার করা হয়েছে। আমাকে যদি আজীবন বহিস্কার করা হয়ে থাকে তাহলে এখন কেন বহিস্কারের জন্য আবেদন করেছেন।

তিনি আরো বলেন, বর্তমানে যে নয়জন স্বাক্ষর করেছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দুই একজনের নামে মামলা হলেও কেউ জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়নি। প্রকাশ্যে নির্বিবাদে তাদের ঠিকাদারী প্রতিষ্ঠানসহ ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছে।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সদস্য-সচিব তার বক্তব্য বলেন, আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে একজন ক্লিন ইমেজের নেতার মাধ্যমে দলকে সুসংগঠিত করে কাজ করতে হবে। তাই বর্তমান সুপার ফাইভ কমিটি বিলুপ্তি ঘোষনা করে একটি গণতান্ত্রিকভাবে কমিটি করে বিএনপি পরিচালনারও দাবি জানান।

আব্দুর রউফ তালুকদার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জনগণের ভোটে উপজেলা পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি একজন ক্লিন ইমেজের ব্যক্তি। তাই আব্দুর রউফ তালুকদারকে নিয়ে বহিষ্কারের যে তথ্য পরিবেশন করেছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তার কোন ত্রুটি না থাকায় কেন্দ্রীয় বিএনপি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রকিবুল হাসান বাবুল, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এম শহিদুল্লাহ, যুগ্ন আহবায়ক আল আমিন বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনিস আকন্দ, পৌর বিএনপি’র মোশারফ হোসেন শেখ, পৌর যুবদলের সাবেক সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন (জজ), যুবনেতা মনিরুজ্জামান মনু মহিলা দলের নেত্রী সাবিয়া আক্তারসহ অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com