1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রথম বারের মতো শেরপুরে এরাইজ এজেড-৬৫৮৫ এসটি ধান আবাদে সাফল্য

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ মে, ২০২৫

শেরপুর : প্রথমবারের মতো কৃষক পর্যায়ে এরাইজ এজেড-৬৫৮৫ এসটি জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান আবাদ করে সফলতার মুখ দেখেছেন শেরপুরের এক কৃষক।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) বিকেলে জেলা সদরের লছমনপুর গ্রামে বায়ার ক্রপ সাইন্স লিঃ এর উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বায়ার ক্রপ সাইন্স এর কাস্টমার কানেক্ট ম্যানেজার কৃষিবিদ মনিয়ার হোসেনের সঞ্চালনায় মাঠ দিবসে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালেক, এরাইজ এজেড-৬৫৮৫ এসটি ধানচাষী হাবিবুর রহমান হাবিল, স্থানীয় চাষী উৎপল দত্ত এবং ডিলার সিরাজুল ইসলাম মোল্লা ও আহসান হাবিবসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে জানানো হয়, উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বোরোধান এরাইজ এজেড-৬৫৮৫ এসটি ধান প্রতি একরে ৯৫-১০০ মণ হারে ফলন হয়। মাঝারি চিকন আকারের এ জাতের ধান পাতাপড়া রোগ ও ব্যাকটেরিয়া প্রতিরোধক এবং সুস্বাদু। প্রথমবারের মতো শেরপুর ও জামালপুরে এরাইজ এজেড-৬৫৮৫ এসটি ধান কৃষক পর্যায়ে আবাদ করে সফলতা পাওয়া গেছে। আগামী মৌসুম থেকে এ জাতের ধান দেশব্যাপী বাজারজাত করবে বায়ার ক্রপ সাইন্স লিঃ। এ জাতের ধানের আবাদ বৃদ্ধি পেলে চিকন জাতের চাল আমদানী নির্ভরতা কমবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com